Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

বোয়ালখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৯৫তম শাখার উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বোয়ালখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২১ নভেম্বর, রবিবার চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্ব আহামেদুল হক এবং আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর।

অনুষ্ঠানে বোয়ালখালী মেয়র জহুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, এন মোহাম্মদ প্লাস্টিকের জিএম মোঃ নজরুল ইসলাম, ব্যাংকের চট্টগ্রাম জোনের হেড মোহাম্মদ আজম, ভাইস প্রেসিডেন্ট ফয়সাল কবিরসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলি খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...