Current date Sep 7, 2026
বিনোদন

ব্যস্ততা বাড়ছে নায়িকা পপির

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পপিকে ঈদের মতো বড় উৎসবে টিভি নাটকেও দেখা যায়। কিন্তু এবারের ঈদুল ফিতরে কোনো নাটকেই দেখা যায়নি তাকে। এর কারণ কী?

এ বিষয়ে চিত্রনায়িকা পপি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার বাবা গুরুতর অসুস্থ। এজন্যই কোনো নাটকে শুটিং করা সম্ভব হয়নি। বাবা এখন কিছুটা সুস্থ। শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসক। তাই শিগগিরই কাজে ফিরব’।

জানা গেছে, নির্মাতা সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং শুরু হবে আগামী জুলাইয়ে। এ ছবির শুটিংয়ের মাধ্যমেই কাজে ফিরবেন পপি। এছাড়া একই মাসে শহীদুল হক খানের ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ নামে নতুন দুটি ছবির শুটিং শুরু করবেন বলে জানান নায়িকা পপি নিজেই।

অভিনয়ের ব্যস্ততা প্রসঙ্গে পপি বলেন, ‘আগামী মাস থেকেই তিনটি ছবির শুটিং শুরু হচ্ছে। সাহসী যোদ্ধা বেশ সুন্দর গল্পের একটি ছবি। ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ ছবির গল্পও বেশ ভালোলাগার। এ দুটি ছবির কাজ যথাযথভাবে সম্পন্ন হলে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

এছাড়াও আরিফ নির্দেশিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের একটি ছবিতেও কাজ করছেন পপি। এতে তিনি প্রথমবার শরৎচন্দ্রের পার্বতী চরিত্রে অভিনয় করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...