Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

ব্যাংক যে অবস্থাতেই থাকুক গ্রাহকের ক্ষতি হবে না: গভর্নর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমানে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। প্রায় ১০টি ব্যাংকের অবস্থা একই রকম। তবে এখন গ্রাহকদের আস্থা ফেরাতে হবে। দেশের ৯৫ শতাংশ মানুষকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। এজন্য আমানত ইন্সুরেন্স ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকদের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। আমরাও ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে ২৫ হাজার কোটি টাকার ফান্ড রয়েছে। যেগুলো বিতরণ করা হচ্ছে না। ব্যাংককে লিখিত আকারে দিতে বলা হয়েছে। এসএমই খাতে এসব ফান্ড বিতরণ করা হবে। অন্যদিকে বেক্সিমকো বা এস আলমের কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে চলবে বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...