Current date Sep 8, 2026
Lead News

ব্যাটিং তাণ্ডব চালিয়ে ম্যাচসেরা রিশাদ

URL copied
Share URL copied

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ‘অঘোষিত’ ফাইনালে ২৩৬ তাড়ায় ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। Advertisement

এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান লেগ স্পিনার রিশাদ হোসেন। মাত্র ১৮ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলে ৫৮ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন রিশাদ।

এর আগে বল হাতে ৯ ওভারে ৫১ রান খরচায় রিশাদা শিকার করেন ১ উইকেট। ব্যাটে-বলের দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরা হন ২১ বছর বয়সি এই তরুণ।

সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর রিশাদের প্রশংসা করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, রিশাদ যেভাবে ব্যাটিং করেছে অসাধারণ ছিল। আমি মনে করি এই ধরনের উইকেটে বোলাররা অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে নতুন বলে আমাদের ৩ জন ফাস্ট বোলার সত্যিই ভালো বোলিং করেছে।

তিনি আরও বলেন, মাঝখানের ওভারগুলোতে মিরাজ ও রিশাদ সত্যিই ভালো বোলিং করেছে। আমি বোলারদের নিয়ে খুব খুশি। এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এপর টেস্ট চ্যাম্পিয়নশিপ আসছে। আশা করছি আইসিসির আসন্ন এই দুটি ইভেন্টে খালো করতে পারব। 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...