Current date Sep 6, 2026
স্বাস্থ্য

ব্যায়াম ছাড়াই সুস্থ থাকবেন যেভাবে

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আমাদের অনেকের পক্ষেই ব্যস্ততার মাঝে প্রতিদিন ব্যায়াম করা সম্ভব হয় না। তাই বলে শরীর সুস্থ থাকবে না তা কিন্তু নয়। ব্যায়াম ছাড়াই আপনি নিজের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন।

১. মেডিটেশন করুন
আপনি দিনের যে কোনো সময়েই মেডিটেশন করতে পারেন। কীভাবে? বাসা থেকে অফিস যাবার পথে আপনি হেঁটে যেতে পারেন। ১০ মিনিটের এই হাঁটা পথে আপনি সুন্দর আকাশটুকু দেখলেন, ফুলের সুবাস পেলেন, পাখির গান শুনলেন। নিজেকে এই সময়টুকু দিন, মনে শান্তি আসবে। মেডিটেশনের মতোই স্ট্রেস দূর করবে এই কাজটি।

২. যতটা সম্ভব হাঁটুন
হাঁটা যে অনেক ভালো একটি ব্যায়াম, তা আমরা ভুলে যাই প্রায়ই। যখন সম্ভব, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, অফিস যাওয়া আসার পথে কিছুদূর হাঁটুন, পরিবারের সদস্যদের সাথে হাঁটতে যান, একাই একাই পার্কে হেঁটে আসুন।

৩. সহজে রান্না করুন
ডায়েট না করলেও খাওয়ার আগে চিন্তা করুন, যা খাচ্ছেন তা কী স্বাস্থ্যকর? স্বাস্থ্যকর খাবার কিন্তু তেমন দুষ্প্রাপ্য নয়, আপনার ফ্রিজেই তা থাকতে পারে। ফল ও সবজি দিয়ে সালাদ তৈরি করারটা খুবই সহজ ও স্বাস্থ্যকর একটি খাবার।

৪. যথেষ্ট পানি পান করুন
অনেকেই পানির চাইতে বিভিন্ন পানীয় পান করতে পছন্দ করেন, ফলে অতিরিক্ত চিনি খাওয়া হয়ে যায় এবং পানির অভাবটাও ঠিক পূরণ হয় না। এর জন্য আপনি ছোট্ট একটি কাজ করতে পারেন। একটি স্ট্র দিয়ে পানি পান করতে পারেন। এতে দ্রুত বেশ খানিকটা পানি পান করা হয়ে যাবে।

৫. সময়মতো ঘুম নিশ্চিত করুন
এক্ষেত্রে আপনি একটা অ্যালার্ম ব্যবহার করতে পারেন। ফলে আপনার মাথায় থাকবে যে ঘুমানোর সময় হয়েছে, এখন আর টিভি বা কম্পিউটারের পেছনে সময় নষ্ট করা যাবে না। প্রতিদিন ঠিক সময়ে ঘুমালে এবং ঠিক সময়ে উঠলে অনিদ্রা বা ঘুম কম হওয়ার সমস্যাটি আর থাকবে না।

সূত্র: পপসুগার, লিভস্ট্রং

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...