Current date Sep 7, 2026
বিনোদন

ব্রাজিল দলকে নিয়ে মিউজিক ভিডিওতে মিশা, জয় ও বিপাশা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সাত দিন পরই পর্দা উঠবে রাশিয়া ফুটবল বিশ্বকাপের। সারাবিশ্বের মতো বাংলাদেশও ভক্তরা প্রিয় দল নিয়ে মেতে আছেন বাড়তি আনন্দে। নাটক, টেলিফিল্ম এবং নতুন নতুন গানও তৈরি হচ্ছে বিশ্বকাপ ফুটবলকেন্দ্রীক।

বাংলাদেশেও এমনই উদ্যোগ নিয়েছেন আকাশ নিবির। ব্রাজিল ফুটবল দলকে নিয়ে তৈরি করেছেন একটি গান, যাতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সাজু আহমেদ। গানটির কথা সুর করার পাশাপাশি এর ভিডিও নির্মাণ করেছেন আকাশ নিবির নিজেই।

আর এই মিউজিক ভিডিওতে বিনা পারিশ্রমিকে কাজ করলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা বিপাশা কবির,মডেল জারা ও দিয়া।

এফডিসির মান্না ডিজিটালের সামনে মনজুর আহমেদের কোরিগ্রাফিতে সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। বিশ্বকাপ ও ঈদ উপলক্ষে এই গানটি লাইভ টেকনোলজির ইউটিউব থেকে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এবারের বিশ্বকাপ ফুটবল আর ঈদ একই সঙ্গে। ভক্তদের মধ্যে উত্তেজনা অন্যরকম। আমিও এক সময় ফুটবল খেলতাম। আমি ব্রাজিলের ফ্যান। নিজের ভালোলাগা থেকেই এই কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...