Current date Oct 28, 2026
Lead Newsবাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার পৌর শহরের বিজয়পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সোহাগ মিয়া (৩৩), জান্নাতুল বেগম (২২), ফারিয়া (৪), ফাহিমা (২)। সোহাগ মিয়া ও জান্নাতুল সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তাদের দুই সন্তান ফারিয়া ও ফাহিমা।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহতদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সোহাগ মিয়ার ঘরে গিয়ে ডাকাডাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সবার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

আন্দোলনে নিহত ছাত্র আসিফের কবর জিয়ারত করলেন আ. লীগের নেতারা
‘পড়াশোনা শেষে আমাকে অবসর দেবে বলে ছেলেটা চিরতরে অবসরে চলে গেল’
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...