Current date Sep 7, 2026
বিশ্ব

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনা: নির্দোষ দাবি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে হত্যা পরিকল্পনার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক নাইমুর জাকারিয়া রহমানকে (২০) গত নভেম্বরে গ্রেপ্তার করা হয়। লন্ডনের একটি আদালতে শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সে সময় নাইমুর নিজেকে নির্দোষ দাবি করেছেন।

অভিযোগ, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র বাসার সামনে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন নাইমুর। এর ফলে, যে বিশৃংখলা সৃষ্টি হতো সেই সুযোগ ব্যবহার করতেন নাইমুর। এই সুযোগে প্রধানমন্ত্রী তেরেসা মের অফিসে প্রবেশ করে তাকে হত্যা করতেন তিনি।

শুক্রবার নাইমুরকে লন্ডনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করা হয়। সেখানে ভিডিও কনফারেন্সে নাইমুর নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই মামলার শুনানি আগামী মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, নাইমুর ব্রিটেনের জনগণের বিরুদ্ধে হামলা চালানোর অংশ হিসেবে বিস্ফোরকভর্তি একটি ব্যাগ ব্যবহারের পরিকল্পনা করছিলেন। তার বিরুদ্ধে মোহাম্মদ ইমরান(২২) নামে আরেক ব্যক্তিকে সহায়তা করার অভিযোগ আছে। ইমরানকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে উৎসাহিত করছিলেন নাইমুর। এ জন্য তিনি ইমরানকে ভিডিও সরবরাহ করেছিলেন।

সূত্র: স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...