Current date Sep 7, 2026
খেলা

ভক্তদের পায়ের অবস্থা দেখালেন নেইমার

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মার্শেইয়ের বিপক্ষে পাওয়া চোট বিশ্বকাপটাই শঙ্কায় ফেলে দিয়েছে নেইমারের। ব্রাজিলিয়ান সুপারস্টার এখন পুরোপুরি মাঠের বাইরে। সময় কাটাচ্ছেন শুয়ে-বসে। ভক্তদের উদ্বেগ-উৎকন্ঠা, প্রিয় তারকা কেমন আছেন? সেরে উঠছেন তো? তাদের নিজের পায়ের অবস্থাটা দেখালেন পিএসজি তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি নিজের পায়ের একটি ছবি পোস্ট করেছেন নেইমার। যেখানে দেখা যাচ্ছে, অনলাইন পোকার গেম নিয়ে সময় কাটাচ্ছেন নেইমার। তার ডান পায়ের অ্যাঙ্কেল বেশ ফুলে রয়েছে, যেখানে আলট্রাসাউন্ড দেয়া হচ্ছে।

অবসর সময়টা এখন বেশিরভাগ সময় ঘরেই থাকতে হচ্ছে নেইমারকে। এই ফাঁকে প্রিয়জনদের সঙ্গে দেখা সাক্ষাতটা সেরে নিচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর। কদিন আগেই তার সঙ্গে দেখা করে গেছেন স্বদেশি ফুটবলার ভিনসিয়াস জুনিয়র।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...