Current date Jul 17, 2026
বাংলাদেশ

ভটভটির চাপায় পা হারানোর ৫ ঘণ্টা পর স্কুল ছাত্রের মৃত্যু

URL copied
Share URL copied

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পা হারানোর পাঁচ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কিশোর নিলয় (১৪)। শুক্রবার বিকেলে শহরের ফতেপুর এলাকায় বাইপাস সড়কে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পা হারায় নিলয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে নিলয় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।
আহত নিলয় শহরের মাস্টারপাড়া মহল্লার আফতাব হোসেনের ছেলে ও নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এ দুর্ঘটনায় রাকিব হোসেন (১৫) ও সাদমান হোসেন (১৫) নামে আরও দুই কিশোর গুরতর আহত হয়েছে।

ওসি আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নিলয়সহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে শান্তাহারের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় নিলয়ের ডান পা ভটভটির চাপায় বিচ্ছিন্ন হয়। আর অন্য দুইজন গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নিলয়কে রাজশাহীতে স্থানান্তর করেন। পুলিশ মোটরসাইকেল ও ভটভটি জব্দ করেছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...