Current date Sep 7, 2026
খেলা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ভারত-বাংলাদেশ এবং নেপালকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। টানা দুই জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ মঙ্গলবার ভারতকে ৩৬ রানের বড় ব্যবধানে হারায়। এর আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজরা।

গতকাল ভারতের গান্ধী পার্কে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই দুই ওপেনার রিপন ও অধিনায়ক মহসিন সাজঘরে ফিরেন। আগের ম্যাচের জয়ের নায়ক মিঠুও ফাইনালে ব্যাট হাতে সফল হননি। এরপর দলের হাল ধরেন উজ্জল ও সাজ্জাদ। এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭৯ রান তুলে বাংলাদেশ। ভারতের হয়ে দুইটি উইকেট লাভ করেন সৌরভ।

বাংলাদেশের দেওয়া ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে, নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৪৭ রানে থামে ভারতের ইনিংস। মোর্শেদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। সৌরভ ৭৪ এবং সঞ্জয় ৩৩ রান করলেও ১৮০ রানের টার্গেটে পৌঁছাতে পারেনি ভারত। বাংলাদেশের পক্ষে চারটি উইকেট নেন মোর্শেদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...