Current date Sep 14, 2026
বিশ্ব

ভারতে একদিনে তিন লাখ ৩৩ হাজার করোনা শনাক্ত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

সামান্য কমলো ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে এখনো দৈনিক সংক্রমণ আছে তিন লাখের উপরই। বেড়েছে দৈনিক সংক্রমণের হার। বেড়েছে মৃত্যুও।

রোববার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবার ছিল তিন লাখ ৩৭ হাজার ৭০৪ জন। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রোববার তা হয়েছে ১৭.৭৮ শতাংশ।

এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন কোটি ৯১ লাখ। দেশটিতে এখনো করোনা আক্রান্তের হিসাবে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। শনিবার তা ছিল ৪৮৮ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় ৬১ লাখ করোনা টিকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে মোট ১৬১ কোটি ৮১ লাখ টিকা দেওয়া হলো।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...