Current date Sep 16, 2026
বিশ্ব

ভারতে ছাগলকে গণধর্ষণের অভিযোগ, পলাতক ৮

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: ভারতে হরিয়ানা প্রদেশে এবার গণধর্ষণের শিকার হয়েছে একটি ছাগল। আটজন ব্যক্তি মিলে ছাগলটিকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ ছাগলটির মালিকের। নির্মমভাবে অত্যাচারিত ছাগলটি শেষমেশ প্রাণ হারিয়েছে।

ছাগলটির মালিক আসলুর অভিযোগ, গত বুধবার নিজের পোষ্যকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। তারপর রক্তাক্ত অবস্থায় ছাগলটিকে পাওয়া যায়। গণধর্ষণ করা হয় পশুটিকে। সে কারণেই বৃহস্পতিবার মৃত্যু হয় ছাগলটির। সেদিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আসলু। পুলিশকে দেওয়া অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুলাই রাতে ঘটনাটি ঘটে।

নাগিনা থানার ইন-চার্জ রাজবীর সিং জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছে সাভাকর, হারুন, জাফর নামের তিন ব্যক্তি। বাকি পাঁচজনের এখনও পরিচয় জানা যায়নি। তবে ঘটনার পর থেকে প্রত্যেকেই পলাতক। তাঁদের খোঁজ চলছে বলে জানান তিনি। তদন্তের স্বার্থে শিগগিরই মৃত ছাগলটির মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন রাজবীর সিং। জানা গিয়েছে, মৃত্যুর সময় ছাগলটি অন্তঃসত্ত্বা ছিল।

এদিকে পশু সুরক্ষা সংস্থা পেটার পক্ষ থেকে এমন ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। গণধর্ষণের পরও অভিযুক্তরা পশুটির উপর শারীরিক অত্যাচার করে বলে জানা গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭৭ ও ৪২৯ নম্বর ধারায় এবং পশু সুরক্ষা আইনের (১৯৬০) ১১ (১)(a) এবং (I) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মানুষের বিকৃত মস্তিষ্ক এবং কুরুচিকর চিন্তাভাবনাই এমন নৃশংস কাজের কারণ বলে মনে করছেন মনোবিদরা। সূত্র: সংবাদ প্রতিদিন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...