Current date Sep 7, 2026
বিশ্ব

ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে নিহত ১৬!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের বারানসিতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন সেখানে চাপা পড়েছেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

দুর্ঘটনায় একটি বাস এবং কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এনডিআরএফ ইন্সপেক্টর নিরাজ কুমার জানান, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে আমাদের সদস্যরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে। এতে করে ওই সময় সেই জায়গা দিয়ে যারা চলাচল করছিলেন, তারা চাপা পড়েন। কয়েকটি গাড়িও চাপা পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সেখানকার বহু মানুষের দাবি, অন্তত ৩০ জন সেখানে চাপা পড়ে আছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...