Current date Sep 12, 2026
বিশ্ব

ভারতে বাসে আগুনে ১১ যাত্রীর প্রাণহানি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের নাসিকে যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৮ অক্টোবর) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে। দুর্ঘটনার পরপরই আটজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

নাসিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ঠিক কতজন মারা গেছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে সে তথ্য জানার চেষ্টা চলছে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস ঔরঙ্গাবাদ সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটিতে আগুন ধরে যায়।

এরই মধ্যে দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।

বিলাসবহুল এ বাসটিতে মোট যাত্রীসংখ্যা কত ছিল তা এখনো জানা যায়নি বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...