Current date Sep 15, 2026
বিশ্ব

ভারতে বৌভাতে যাওয়ার পথে ট্রাকচাপায় ১৪ জন নিহত

URL copied
Share URL copied

 

নিজস্ব ডেস্ক: ভারতে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে নারী-পুরুষ ছাড়াও তিন শিশু রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত নয়টার দিকে তিনটি গাড়িতে করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন কনেপক্ষের আত্মীয়রা। রাস্তা ফাঁকা থাকায় উল্টো দিকের লেন ধরেই গাড়িগুলো যাচ্ছিল। সে সময় সঠিক লেন ধরে বিপরীত দিক থেকে ১০ চাকার একটি পাথরবোঝাই ট্রাক ময়নাগুড়ির দিকে যাচ্ছিল।

খবর পেয়েই দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। উদ্ধারকাজের জন্য নিয়ে আসা হয় বেশ কয়েকটি ক্রেন। দ্রুত উদ্ধারকাজের জন্য আরও পুলিশ আসে। স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন। ক্রেন দিয়ে ট্রাকটিকে তোলার পর পাথর সরিয়ে আহতদের উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ধূপগুড়ি হাসপাতালে এবং পরে জলপাইগুড়ি হাসাপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটির সামনে একটি লরি ছিল। যেটা খুব আস্তে যাচ্ছিল। লরিটিকে ওভারটেক করার চেষ্টা করেন ট্রাকচালক। সে সময়েই উল্টো লেন ধরে আসা কনেযাত্রীর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির।

জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে সবার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে। ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।

দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। রাত নয়টা থেকে রাত একটা পর্যন্ত উদ্ধার কাজ চলে। রাত দুটার পর রাস্তা স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...