Current date Sep 12, 2026
বিশ্ব

ভারতে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১২

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। শনিবার (৪ জুন) এ ঘটনা ঘটে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং রয়টার্সকে বলেছেন, নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধৌলানার শিল্প কারখানায় বয়লার ফেটে যাওয়ার পরে এ দুর্ঘটনা ঘটে।

হাপুরের পুলিশ সুপার দীপক ভুকের জানান, এতে ১২ জন মারা গেছেন এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানাটি একটি সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

কারখানাটিকে ইলেকট্রনিক আইটেম তৈরির লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে সেখানে এখন ঠিক কি করা হচ্ছিল তা তদন্তের বিষয় বলছেন সংশ্লিষ্টরা। হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম বলেছেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করছে।

এদিকে, বিস্ফোরণে আগুন লেগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদী নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। আহতদের চিকিৎসা ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...