Current date Sep 7, 2026
বিশ্ব

ভারতে সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত শাশ্বতকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বিহারের রাজধানী পাটনা থেকে শনিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়৷

সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় দু’সপ্তাহ আগে উত্তপ্ত হয়ে ওঠে ভাগলপুর৷

অরিজিতের বিরুদ্ধে অভিযোগ, রামনবমীর দিন প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ভাগলপুর এলাকা থেকে মিছিল করেন তিনি৷ মিছিলে অনেক প্ররোচনামূলক মন্তব্য করেন তিনি। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ ক্রমে তা ভাগলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে৷

ওই ঘটনায় প্রথম থেকেই অরিজিতের নামে অভিযোগ তোলা হয়। বিভিন্ন মহল থেকে তার গ্রেপ্তারের দাবি ওঠে৷

পুলিশ দাবি করছিল, ঘটনার পর থেকেই অরিজিত নিখোঁজ রয়েছে। অন্যদিকে গ্রেপ্তারি এড়াতে আদালতে পিটিশন দায়ের করেন অরিজিত৷ ভাগলপুর আদালত শনিবার সেই পিটিশন খারিজ করে দেন৷ এরপরই অরিজিতকে গ্রেপ্তার করা হয়৷

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...