Current date Sep 7, 2026
বিশ্ব

ভারতে স্কুল বাস খাদে, ২৭ শিশুর মৃত্যু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের কাংরা উপত্যকায় একটি স্কুলবাস ২০০ ফুট গভীর খাদে পড়ে কমপক্ষে ২৭ শিশু মারা গেছে। নিহতদের বেশিরভাগেরই বয়স ১০ বছরের কম। দুর্ঘটনায় স্কুলের দুজন শিক্ষক ও বাস চালকেরও মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে ৩২৫ কিলোমিটার দূরে সরু পাহাড়ি রাস্তায় খুব জোরে বাসটি চালাচ্ছিলেন চালক। এক জায়গায় গাড়িটি মোড় নিতে চাইলে চাকা ফঁসকে বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি একটি বেসরকারি স্কুলের। যার নাম ‘ওয়াজির রাম সিংহ পাঠানিয়া মেমোরিয়াল পাবলিক স্কুল’।

দুর্ঘটনার পর সেখানে ছুটে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তাঁরা বাসে আটকে পড়া কয়েক শিশুকে উদ্ধার করেন। আহত শিশুদের ৯০ কিলোমিটার দূরে পঠানকোট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, ‘এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’ মৃত ও জখম শিশুদের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে হিমাচল রাজ্য সরকার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...