Current date Sep 6, 2026
বিনোদন

‘ভারত’ ছাড়লেন প্রিয়াঙ্কা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : গুঞ্জন অবশেষে সত্যি হয়েই ধরা দিল। ‘ভারত’ ছবিতে থাকছেন না সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। দাঁড়ান, দাঁড়ান! অবাক হবেন না। দেশ ছাড়ছেন না দেশি গার্ল। আপাতত নির্মাতা আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবি ছাড়ছেন প্রিয়াঙ্কা।

কেন মিস চোপড়া এই ছবিটি ছাড়ছেন, তা নিয়ে নানাজনের নানা মত আছে। তবে পরিচালক আলী আব্বাস জাফর খুব ইতিবাচকভাবেই খবরটি দিলেন। আজ শুক্রবার টুইটারে জনপ্রিয় এই নির্মাতা জানান, ‘“ভারত” ছবির সঙ্গে আর থাকছেন না প্রিয়াঙ্কা। কারণ, তাঁর জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে। তাঁর জন্য অনেক ভালোবাসা রইল। প্রিয়াঙ্কার ভবিষ্যৎ সুখী জীবন কামনা করছে “ভারত” ছবির পুরো টিম।’

আলী আব্বাস জাফরের টুইটের পরপরই ভারতীয় গণমাধ্যমে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হতে চলছে বলে জোর কানাঘুষা শুরু হয়েছে। ‘ভবিষ্যৎ সুখী জীবন’ বলতে যে প্রিয়াঙ্কার বিয়ের ইঙ্গিতই দিয়েছেন আলী আব্বাস জাফর, সে বিষয়ে খুব একটা সন্দেহ আর কারও থাকার কথা নয়।

মার্কিন পপ সংগীতের তারকা নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের খবর আগেই রাষ্ট্র হয়েছে। তাঁদের মধ্যকার এই সম্পর্ক কবে বিয়েতে গড়াচ্ছে, তা নিয়েই এখন যত জল্পনাকল্পনা। এখন শোনা যাচ্ছে, আগামী ১৯ নভেম্বর নিক জোনাস আর প্রিয়াঙ্কার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে।

সম্প্রতি মুম্বাইয়ে মিস চোপড়ার পরিবারের সদস্যদের সঙ্গে নিক দেখা করেন। এরপরই গণমাধ্যম ও জনমুখে জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে নানা কথা রটতে শুরু করে।

এদিকে সালমান খানের বিপরীতে আলোচিত ‘ভারত’ ছবি ছাড়ার বিষয়ে প্রিয়াঙ্কার পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। বহুল প্রত্যাশিত বিগ বাজেটের এই ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। ছবিটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক হেঁকে খবরের শিরোনাম হন বলিউড ও হলিউডের এই তারকা।

‘ভারত’ ছবির জন্য প্রিয়াঙ্কা ১৪ কোটি রুপি দাবি করেছিলেন বলে শোনা যায়। এ নিয়ে অনেক দর-কষাকষি হয়। কয়ে বলে ১২ কোটি রুপি পারিশ্রমিক ঠিক হয়। বলিউডের কোনো নায়িকার জন্য পারিশ্রমিকের এই অঙ্ক রেকর্ড তো বটেই, চোখ কপালে ওঠার মতো বিষয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...