Current date Sep 7, 2026
রাজনীতি

‘ভারত বিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতি’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে ভারত বিরোধিতা এবং অন্তরালে তাদের পদলেহন করাই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিএনপি নেতা রিজভী আহমেদের দেয়া বক্তব্যের জবাবে সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান বলেন, ‘২০১৭ সালের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সামরিক ক্ষেত্রে সহায়তাসহ সে দেশটির সঙ্গে বেশ কিছু এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষরিত হয়েছিল।’

তিনি বলেন, ওই সমঝোতা স্মারকের আলোকে গাইডলাইন তৈরি করা হয়েছে। আর এই গাইড লাইনকেই বিএনপি সামরিক চুক্তি হিসেবে অভিহিত করেছেন।

‘মিথ্যাচার বিএনপির রাজনীতির ভিত্তি’ উল্লেখ করে ড. হাছান বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রসহ অন্যান্য বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল এবং ভারতের সঙ্গেও সীমান্ত চুক্তি স্বাক্ষরিত করেছিল। তখন তাদের কাছে কোনো সমস্যা হয়নি।

তিনি বলেন, বিএনপির মতো একটি দলের দায়িত্বশীল জায়গায় থেকে চুক্তি, সমঝোতা স্মারক ও গাইডলাইনের মধ্যে পার্থক্য না বোঝা সত্যিই হাস্যকর।

বিএনপির নেতারা সুস্থ বেগম জিয়াকে অসুস্থ বানিয়ে ফেলেছেন মন্তব্য করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান বলেন, বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার স্বাস্থ্য। বিশেষজ্ঞ চিকিৎসকদের চেয়েও বিএনপি নেতারা বড় বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে গেছেন। আর সে জন্যই তারা চিকিৎসককে পাশ কাটিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা মন্তব্য করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...