Current date Oct 29, 2026
বাংলাদেশ

ভারত-রাশিয়াসহ ৩৪ দেশকে ভোট পর্যবেক্ষণের আমন্ত্রণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ভারত-রাশিয়াসহ ৩৪ দেশকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এছাড়া চারটি সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) পাস হওয়া এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নিজ খরচে বিমানভাড়া দিয়ে এসব দেশের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন। তবে আসার পর থাকা-খাওয়ার খরচ বহন করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্বানের সময় বৃদ্ধির বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৩৪ দেশ ও চারটি সংস্থাকে আমরা ভোট পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছি। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠিও পাস হয়েছে।

খরচ বহন প্রসঙ্গে তিনি বলেন, ওনারা বিমান খরচ নিজে বহন করবেন। বাংলাদেশে আসার পর খাওয়া ও থাকার খরচ নির্বাচন কমিশন দেবে।

আমন্ত্রণ জানানোর তালিকায় সার্কভুক্ত দেশগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।

এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও থাইল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো ওআইসিভুক্ত ১০টি দেশ হলো- আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও সৌদি আরব।

একক দেশ হিসেবে জাপান, চীন ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...