Current date Sep 7, 2026
অর্থনীতি

ভাষা শহিদদের প্রতি জনতা ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান, এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার, পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে এম শামছুল আলম, মোঃ আব্দুল মজিদ, মোহাম্মদ আসাদ উল্লাহ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় ব‌্যাংকের ডিএমডি, জিএম, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে জনতা ব‌্যাংক ঢাকা বিশ্ববিদ‌্যালয় ক‌্যাম্পাস শাখায় আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান বলেন, যাঁরা বাংলা ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেই সব বীর শহিদদের জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
ব‌্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...