Current date Oct 29, 2026
অর্থনীতি

ভাষা শহীদদের প্রতি জনতা ব্যাংকের শ্রদ্ধা জ্ঞাপন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান, এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদসহ পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী, কে এম সামছুল আলম, মোঃ আব্দুল মজিদ এবং ডিএমডি মোঃ আসাদুজ্জমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান বলেন, যাঁরা বাংলা ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেই সব বীর শহীদদের জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিকে কাজে লাগিয়ে পৃথিবীর নানা ভাষার মানুষের সাথে আমাদের নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে।
এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...