Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

ভিডিওবার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাওয়ার পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করেন।

এক মিনিট ৫ সেকেন্ডের ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আজকের দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক।

আমি জানি সবাই আপনজনদের সঙ্গে ঈদ করার জন্য স্ব স্ব গ্রামে যাচ্ছেন, দেশে যাচ্ছেন তবে চলাচলে সবাই সাবধানে চলবেন, নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন। নিরাপদে আপনারা আপনজনের কাছে পৌঁছান ও আবার আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন সেটাই কামনা করি।

পবিত্র ঈদে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন সে আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হউন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সেই কামনা করি, সবাইকে আবারও আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক।

https://www.facebook.com/ashraful.a.khokan/videos/10160804747505647/

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...