Current date Sep 7, 2026
খেলা

ভিডিও রেফারিতে সন্তুষ্ট ফিফা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। নতুন এই প্রযুক্তির সাহায্য নেয়ার বিষয়ে অনেক ক্ষেত্রে অনীহা দেখিয়েছেন রেফারিরাও। পাশাপাশি রেফারিদের একাধিক সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। খোদ ফুটবল ঈশ্বর খ্যাত ডিয়োগো ম্যারাডোনা পর্যন্ত রাশিয়ায় নিম্ন মানের রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে ভিএআরের সিদ্ধান্ত নিয়েও।

বিশ্বকাপ ফাইনালে এই বিতর্ক আরও চরমে পৌঁছায়। তবে ফাইনালে ক্রোয়েশিয়া এবং ফ্রান্স ম্যাচে রেফারিং এবং ভিএআর সিস্টেম নিয়ে যতই বিতর্ক হোক, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) কিন্তু রয়েছে রেফারিদের পাশে। পাশাপাশি ভিএআরের পাশেও দাঁড়িয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ভিএআর প্রযুক্তির প্রশংসা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, আগেই জানিয়ে ছিলাম অন্যতম সেরা বিশ্বকাপ হতে চলেছে ২০১৮ সালের আসর। আর বাস্তবে সেটাই হল। তবে, এর অধিকাংশ কৃতিত্বই রেফারিদের। এত ভালভাবে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়েছে রেফারিদের জন্য।

পাশাপাশি ভিএআরের প্রশংসা করে ফিফা প্রেসিডেন্ট বলেন, ভিএআর ফুটবলের কোনও পরিবর্তন করেনি, বরং খেলার মধ্যে স্বচ্ছতা এনেছে। রেফারিরা খুশি মনে ভিএআর গ্রহণ করায়ও খুশি ইনফান্তিনো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...