Current date Sep 7, 2026
বিনোদন

ভীষণ চটেছেন এটিএম শামসুজ্জামান

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই গুঞ্জন ওঠে বরেণ্য অভিনয়শিল্পী ‘এটিএম শামসুজ্জামান আর নেই’। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়িয়ে সংবাদ মাধ্যমেও প্রকাশ পায়। এতে ভীষণ চটেছেন এই অভিনেতা।

এটিএম শামসুজ্জামান বলেন, ‘এমন একটি খবর নিশ্চিত না হয়ে কেমন করে তারা প্রচার করে। আমার বাসার ফোন নম্বরে একটি কল দিলেই তো হতো।’

এর আগেও এটিএম শামসুজ্জামানের মৃত্যু খবর নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে ভীষণ মর্মাহত হয়েছেন এই অভিনেতা। এধরনের খবর প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবার পরামর্শও দিয়েছেন তিনি।

পুরান ঢাকায় নিজের বাড়িতে রয়েছেন এটিএম শামসুজ্জামান। তিনি বর্তমানে সুস্থ আছেন। টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘আমাদের সকলের ভালোবাসার, শ্রদ্ধার প্রিয় অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান সুস্থ আছেন, ভালো আছেন।’

এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান এটিএম শামসুজ্জামান।
১৯৬৫ সালে সর্বপ্রথম চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেন। সিনেমার নাম ‘জলছবি’। একই বছরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। প্রথম অভিনীত ছবি ‘ন্যায়ী জিন্দেগী’যা শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি।

১৯৭৪ সালে তিনি আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর অভিনয় করেছেন বহু সিনেমায়। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করেও তুমুল প্রশংসিত হন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...