Current date Oct 28, 2026
Lead Newsবাংলাদেশ

‘ভুল ঢাকতে হাসপাতালে ধর্মঘট ডাকা অন্যায়’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নিজেদের ভুল ঢাকতে হাসপাতালে ধর্মঘট ডাকা আরো অন্যায়। কিছু দুর্বৃত্তের কারণে চিকিৎসা পেশা ধ্বংস হয়ে গেলে দেশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আদালত অবমাননা সংক্রান্ত এক মামলার শুনানিকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এই মন্তব্য করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ করে আদলত আরো বলেন, ডাক্তারদের অবহেলা থাকলে তাঁর যথাযথ শাস্তি হওয়া উচিত। কতিপয় দুর্বৃত্তের জন্য এই পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চট্টগ্রামে ধর্মঘট ডাকা প্রসঙ্গে আদালত বলেন, নিজেদের ভুল ঢাকতে ধর্মঘটের ডাক দেওয়া আরো অন্যায়। এ সময় আদালত বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থাকতে র‍্যাবকে কেনো অভিযান চালাতে হবে। তাহলে অধিদপ্তরের কাজ কী? এমন প্রশ্নও রাখেন আদালত।

হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট অমিত দাসগুপ্ত বলেন, আদালত বলেছেন যে, আমাদের পুরো ব্যবস্থাগুলো কতিপয় দুর্বৃত্তের জন্য ধ্বংস হতে চলেছে। মানুষ বিপদে পড়লে তিনজনের কাছে যায়- ডাক্তার, অ্যাডভোকেট এবং পুলিশ। কিন্তু সেই বিশ্বস্ততার জায়গায় যদি দুর্বৃত্ত প্রবেশ করে, সেই দুর্বৃত্তের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের ক্ষতি কমিয়ে আনার জন্য কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা বলেছেন।

চট্টগ্রামে গত ২৯ জুন শিশু রাইফা খান মারা যাওয়ার ঘটনায় ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় গঠন করা হয় দুইটি তদন্ত কমিটি। এরপরে স্বাস্থ্য অধিদপ্তরের করা তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে আসে হাসপাতালটির নানা ত্রুটি বিচ্যুতির কথা।

তারপরেই গতকাল রোববার র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ত্রুটি বিচ্যুতির অভিযোগে ম্যাক্স হাসপাতালক ১০ লাখ টাকা ও সিএসসিআর হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা করেন। এসব অভিযান ও জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বেসরকারি হাসপাতাল মালিক ও চিকিৎসকদের সংগঠন বিএমএ। এ ধরনের অভিযান বন্ধে প্রশাসনের আশ্বাসে আজ দুপুরে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেন হাসপাতাল মালিক ও চিকিৎসকরা।

এদিকে হাসপাতালগুলো বন্ধ থাকায় গতকাল থেকে দুর্ভোগে পড়ে শত শত রোগী। ভিড় জমায় হাসপাতালগুলোর সামনে। বিশেষ করে হৃদরোগ বিভাগগুলোতে আতঙ্ক দেখা দেয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...