Current date Sep 17, 2026
বিশ্ব

ভুল ভ্যাকসিন দেয়া নিয়ে চীনে তোলপাড়

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভুল ভ্যাকসিনের শিকার হয়েছেন চীনের অসংখ্য মানুষ। তবে এসব ভ্যাকসিনে কেউ অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট খবর না এলেও ভীতি ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এ অবস্থায় ভ্যাকসিন কারখানাগুলোতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ক্যাকিয়াং।

বিবিসি জানায়, গেল সপ্তাহে চাংশেং বায়োটেকনোলজি নামে একটি ভ্যাকসিন কারখানায় অনিয়ম খুজে পায় স্থানীয় কর্তৃপক্ষ। এরপর কারখানাটিকে উৎপাদন বন্ধের পাশাপাশি বাজার থেকে ভ্যাকসিন প্রত্যাহারের আদেশ দেয় সরকার। এ খবর ছড়িয়ে পড়লে চাংশেং কোম্পানির ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন হাসপাতালে ভীড় করতে থাকেন তারা।

রোববার এ নিয়ে চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘জড়িতদের কঠোর সাজার মুখে পড়তে হবে। ঘটনাটি নৈতিকতা সীমা অতিক্রম করেছে। যারা দ্বায়িত্বে অবহেলার মাধ্যমে মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।’

এ খবরে চাংশেং বায়োটেকনোলজির শেয়ারের মূল্য একদিনেই ১০ ভাগ কমে গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...