Current date Jul 17, 2026
বিশ্ব

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ উদ্ধার ১০৫

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ইউরোপগামী ১০৫ অভিবাসীকে উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল রোববার প্রঅ্যাক্টিভা ওপেন আর্মস নামে স্পেনভিত্তিক সংগঠনটি এদের উদ্ধার করে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিসর, লিবিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

বার্তা সংস্থা এপির আলোকচিত্রীকে অভিবাসীরা বলেন, মানব পাচারকারী ও তাঁরা পৃথক নৌকায় ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন। ভূমধ্যসাগরের মাঝখানে তাঁদের নৌযানের ইঞ্জিন খুলে নেয় পাচারকারীরা এবং চলে যায়।

অনুকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাত্রার হার বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবছর লাখো অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই মাঝপথে নৌডুবিতে মারা গেছে। বেশির ভাগ ক্ষেত্রে নৌযানগুলো সমুদ্রপথের জন্য অনুপযোগী।

এর আগে গত শুক্র ও শনিবার ৪৭৬ অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে স্পেনের সমুদ্র উপকূলবর্তী উদ্ধারকারী দল। তারা আফ্রিকার উপকূল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। কর্মকর্তারা বলছেন, ১৫টি ছোট নৌকা থেকে এসব অভিবাসীকে তীরে নামানো হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতিসংঘ বলছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬১৫ জন অভিবাসী মারা গেছেন। মোট ২২ হাজার ৪৩৯ জন ইউরোপে পৌঁছেছেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...