Current date Oct 29, 2026
বিশ্ব

ভেনিজুয়েলায় নাইটক্লাবে আগুন, শিশুসহ নিহত ১৭

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলার রাজধানী কারকাসে একটি নাইটক্লাবে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ নাইটক্লাবে আগুন লাগলেও সেই আগুনে মারা যাননি নিহতরা। আগুনের খবরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তারা মারা যান। নিহতদের মধ্যে যুকক ও শিশু রয়েছে।

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল সাংবাদিকদের জানান, শনিবার ভোর রাতে কারাকাসের একটি নাইটক্লাবে গ্র্যাজুয়েশন পার্টি চলছিল। তখনই আগুন ধরে। দৌড়াতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়। এতে আহত হয়েছে শতাধিক।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাইটক্লাবে সেই সময় ৫০০ জন পার্টি করছিলেন।

এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সরকার নাইটক্লাবটি বন্ধ করে দিয়েছে এবং এবং এর মালিককে গ্রেফতার করেছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...