Current date Sep 7, 2026
বিশ্ব

ভেনিজুয়েলার কারাগারে আবারও সংঘর্ষ, কারারক্ষকসহ নিহত ১১

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় রাজ্য লারায় কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন কারারক্ষকও রয়েছেন। এ নিয়ে গত সপ্তাহে দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ভেনিজুয়েলার কারামন্ত্রী আইরিশ ভারেলা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফেনিক্স কারাগারে ঘটা ওই দাঙ্গা এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ভারেলা।

প্রসঙ্গত, এর আগে বুধবার রাজধানী কারাকাসের হেলিকয়েড কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনেক বিরোধী বন্দি আছে এই কারাগারে। তবে ওই ঘটনায় কেউ মারা যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...