Current date Sep 7, 2026
বিশ্ব

ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা ও অগ্নিকাণ্ড, নিহত ৬৮

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : হুগো শ্যাভেজের দেশ ভেনেজুয়েলার কারাবু রাজ্যের একটি পুলিশ স্টেশনে দাঙ্গা এবং এর জেরে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাতে কারাবুর ভ্যালেন্সিয়া শহরের ওই স্টেশনে বন্দি আসামিরা তোষকে আগুন ধরিয়ে হাঙ্গামা সৃষ্টি করে পালাতে চাইলে এ প্রাণহানি ঘটে।

নিরাপত্তা বাহিনী জানায়, পুলিশ স্টেশনে বন্দিরা হাঙ্গামা সৃষ্টি করে পালানোর জন্য তোষকে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা পুরো স্টেশনে ছড়িয়ে পড়ে। আসামিরা এই অবস্থায় দাঙ্গা বাঁধিয়ে পালাতে চাইলে পুলিশ প্রতিরোধ করে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই বন্দিদের স্বজনরা ওই স্টেশনের বাইরে এসে জড়ো হন। তারা ক্ষিপ্ত হয়ে স্টেশন আক্রমণ করতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

নিহতদের স্বজনরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের পর তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন অনেকে। বন্দিদের দেখতে যাওয়া অনেক স্বজন ও শিশুও নিহতদের মধ্যে রয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...