Current date Nov 7, 2026
বাংলাদেশ

ভৈরবে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

URL copied
Share URL copied

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী হেলিম নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ মাদকসহ একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সোয়া দুইটার দিকে শহরের গাছতলাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত হেলিম শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার একজন চিহৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, শহরের গাছতলাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী হেলিমকে আটক করতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হেলিম গুলিবিদ্ধ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বলে জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...