Current date Sep 9, 2026
বাংলাদেশ

ভোটের দিনও চলবে গণপরিবহন, বন্ধ থাকবে মোটরসাইকেল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেটকারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে।

তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২য় পর্যায়ে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জননিরাপত্তা বিভাগের সচিব বলেন, এবার আমরা নির্বাচন কমিশনারের মতামত নিয়ে যানবাহন চলাচলের ওপর এরআগে যে সব কঠোরতা ছিল সেটা শিথিল করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটি যানবাহন প্রয়োজন হয়। যে সমস্ত যানবাহনগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয় সেগুলোর চলাচলের বৈধতা দেওয়া হয়েছে।এই সংক্রান্ত সার্কুলারও দ্রুত পাওয়া যাবে বলে জানান তিনি।

মোস্তাফিজুর রহমান আরো বলেন, নির্বাচনের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশা চলবে। তবে মাইক্রোবাস, স্পিডবোট ও মোটরসাইকেলসহ অন্যান্য কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এটি আমাদের নির্বাচন কমিশনের মতামতের ভিত্তিতেই করা হয়েছে। রেগুলার বাস, পাবলিক সার্ভিস বাস এবং পাবলিক ট্রান্সপোর্টগুলো চলবে। কারণ ভোটারের যাতায়াতটাকে যদি আমরা বাধাগ্রস্ত করি তাহলে তারা ভোটকেন্দ্রে যাবে না।

এক্সিকিউটিভ (নির্বাহী) মেজিস্ট্রেটদের উদ্দেশ্য করে তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় কোনো ছবি তুলবেন না। এগুলো বাহাদুরি করার কোনো বিষয় নয়। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মাঠ পর্যায়ে সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

এছাড়া অস্ত্র আইনের বিধান অনুযায়ী লাইসেন্সধারী কোনো ব্যক্তি যেকোন ধরনের অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...