Current date Sep 16, 2026
বিশ্ব

ভোটে পাকিস্তানি নারীর অনন্য অর্জন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান জাতীয় পরিষদের (এনএ) নির্বাচনে সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন ফাহমিদা মির্জা। দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি এই কৃতিত্ব দেখালেন।

ফাহমিদা মির্জা দেশটির জাতীয় পরিষদের প্রথম নারী স্পিকারও। তিনি ২০০৮ সালের জুন থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন।

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে গত বুধবার ভোট গ্রহণ করা হয়। ফাহমিদা মির্জা সিন্ধু প্রদেশের বাদিন জেলায় জাতীয় পরিষদের ২৩০ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পাকিস্তানের দৈনিক দ্য নেশন-এর প্রতিবেদন থেকে জানা যায়, ফাহমিদা মির্জা পঞ্চমবারের মতো বিজয়ী হতে চললেও এ যাত্রায় জিততে তাঁকে খুব বেগ পেতে হয়েছে। কারণ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হাজি রসুল বক্স চান্দিও পেয়েছেন ৯৬ হাজার ১৫ ভোট। আর ফাহমিদা মির্জা পেয়েছেন ৯৬ হাজার ৮৭৫ ভোট। ভোটের ব্যবধান মাত্র ৮৬০।

১৯৯৭ সাল থেকে নির্বাচনে অংশ নেওয়া ফাহমিদা মির্জা এত দিন লড়েছেন পিপিপির প্রার্থী হিসেবে। কিন্তু এবার তিনি গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফাহমিদা মির্জা ১৯৫৬ সালের ২০ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার সিন্ধুর রাজনীতিতে বেশ প্রভাশালী বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...