Current date Sep 16, 2026
বাংলাদেশ

ভোট চলাকালে দু’পক্ষের সংঘর্ষে ম্যাজিস্ট্রেট আহত ২ কেন্দ্রে ভোট স্থগিত

URL copied
Share URL copied

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট চলাকালে দু’পক্ষের সংঘর্ষে ইটের আঘাতে আহত হয়েছেন মতিউর রহমান নামে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার দুপুরে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট চলাকালে কুমারপাড়া এলাকায় কাজীটোলা স্কুলের পাশে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে একটি ইট সেখানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের গাড়ির কাঁচ ভেঙে তার নাকে আঘাত করে।

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান জানান, দু’পক্ষের সংঘর্ষের সময় হঠাৎ একটি ইটের আঘাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সকাল ৮টায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর দুপুর ২টার দিকে গোলযোগের কারণে দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, গাজী বোরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...