Current date Sep 15, 2026
বিশ্ব

ভ্যাকসিন নিরাপদ, অযথা ভয় পাবেন না : মোদি

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

ব্যাপক উৎপাদন সত্ত্বেও করোনা ভ্যাকসিন নিতে অনাগ্রহী বেশিরভাগ ভারতীয় নাগরিক। তাই কিছুটা বাধ্য হয়েই জনগণকে ভ্যাকসিন নেয়ার জন্য উৎসাহ দিতে হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। খবর- আনন্দবাজার।

শনিবার (২৩ জানুয়ারি) এক ভিডিওবার্তায় মোদি বলেন, বিজ্ঞানীদের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই ভ্যাকসিন বাজারে ছাড়া হয়েছে। তাই অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। প্রতিদিন তিন লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা থাকলেও একদিনও তা পূরণ হয়নি। গত সাত দিনে প্রতিষেধক নিলেন মোট ২১ লাখ লোকের টিকা নেয়ার কথা থাকলেও নিয়েছেন মাত্র ১২ লাখ ৭২ হাজার ৯৭ জন।

ভ্যাকসিন নেয়ার পর শনিবার ২৬৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর জানা গেছে। শোনা গেছে মৃত্যুর কথাও। গত শনিবার গুরুগ্রামে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি কোভিশিল্ড প্রতিষেধক নিয়েছিলেন। আজ সকালে ঘুমের মধ্যে তিনি মারা যান। তার মৃত্যুর সঙ্গে প্রতিষেধকের যোগ আছে কি না, ময়নাতদন্তের আগে সে বিষয়ে কথা বলতে নারাজ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তবে এই ঘটনার বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ভারতে প্রথম দফায় ব্যবহৃত হচ্ছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নামে দুটি ভ্যাকসিন। এদের মধ্যে দেশটিতে তৈরি কোভ্যাক্সিন পরীক্ষামূলক প্রয়োগের তিনটি ধাপ শেষ হওয়ার আগেই ছাড়পত্র পেয়ে যায়। ফলে এর কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দেয়। বহু চিকিৎসক কোভ্যাক্সিন নিতে আপত্তি জানানোর কারণে গণটিকাদানের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...