Current date Sep 6, 2026
বিনোদন

ভয়ংকর অভিযান নিয়ে ঢাকায় ‘দ্য রক’!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: ‘জুমানজি-টু’ এর সাফল্যের রেশ কাটেনি এখনও। এরইমধ্যে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসনের নতুন ছবি। এবারের ছবির নাম ‘স্কাইস্ক্র্যাপার’। ২০ জুলাই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

১৭ জুলােই সন্ধ্যায় এমনটাই নিশ্চিত করলেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

‘দ্য রক’ মানেই দুঃসাহসিক আর দুর্ধর্ষ অ্যাকশন। এ ছবিতেও তার ব্যতিক্রম নয়। আর দর্শকরা যে তার কাছ থেকে এমন কিছু দেখার প্রত্যাশায় থাকেন তার প্রমাণ মিলেছে ছবিটির ট্রেলার প্রকাশের পর। রক ভক্তদের মধ্যে রীতিমত হৈ চৈ পড়ে যায় এটি প্রকাশের পর। এতে রককে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ২৪০ তলার ওপর থেকে লাফিয়ে পড়তে দেখা যায়। এছাড়া সমূহ বিপদ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে ভয়ংকর কিছু জায়গা থেকে লাফিয়ে পড়তে দেখা যায় তাকে।

ছবিতে রক সাবেক এফবিআই এজেন্ট উইল ফোর্ডের চরিত্রে অভিনয় করেছেন। যিনি চীনে বহুতল ভবনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত থাকেন। সমালোচকদের দাবি, ছবিটি কিছুটা ডাই হার্ড এবং মিশন ইম্পসিবল এর মতো করে নির্মিত হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন রওসন মার্শাল থারবার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। এ ছাড়াও অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, চিন হান, রোল্যান্ড মেরার, পাবলো শেরিবের, বায়রন মান, হান্না কুইলভান ও নোয়া টেলর।

২০১৭ সালের সেপ্টেম্বরে ছবিটির কাজ শুরু হয়। ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়া ও কানাডার বিভিন্ন স্থানে এর শুটিং হয়। ছবিটি নিয়ে খুব আশাবাদী রক ইতোমধ্যে হলিউডের বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকারে বলেন, ‘‘দর্শকদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। অবিশ্বাস্য কিছু কাজ হয়েছে ‘স্কাইস্ক্র্যাপার’-এ। প্রত্যাশার চেয়ে বেশি কিছু পাবেন আপনারা।’’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...