Current date Sep 7, 2026
রাজনীতি

ভয়াবহ দানব সব লুট করে নিচ্ছে : ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আসুন আমরা সবাই জাতীয় ঐক্য সৃষ্টি করি। জাতীয় ঐক্য সৃষ্টি করেই এ ভয়াবহ দানব, যে আমাদের সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে তাকে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠিত করি। সবাই আন্দোলনে শরিক হয়ে আমাদের দেশ ও গণতন্ত্রকে মুক্ত করতে হবে।
বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই এবং মুক্তি দাবি করছি। না হলে কারাগারের শৃঙ্খল ভেঙে তাকে আমরা মুক্ত করে নিয়ে আসবো ইনশাল্লাহ।

মালয়েশিয়ার উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মালয়েশিয়ার দিকে তাকান। দেখুন, কীভাবে জনগণ সত্যের পক্ষে সাড়া দিয়েছে। দুর্নীতি করলে কোনো শক্তি দিয়েই জনমতকে প্রতিহত করা যায় না। সেখানে সেটাই প্রমাণিত হয়েছে।

বেগম জিয়ার মামলা বিষয়ে ফখরুল বলেন, গতকাল সরকার পক্ষ কোনো প্রমাণ দেখাতে পারেনি। বেগম জিয়াকে কারাগারের ভেতরে আটকে রেখে আবারও তারা একদলীয় নির্বাচনের ব্যবস্থা করতে চায়।

এতে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাসাসের সহ-সভাপতি শায়রুল কবির খান প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...