Current date Sep 6, 2026
বাংলাদেশশিক্ষা

ভয় পাইনি আর এখনও পাচ্ছি না : জাফর ইকবাল

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে সিএমএইচ ছাড়লেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার সকালে জাফর ইকবালের চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত সামরিকবাহিনীর কর্মকর্তারা তাকে সিএমএইচে বিদায় জানান। ছুরিকাহত হয়ে ১১ দিনের চিকিৎসা শেষে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে কর্মস্থল শাবি ক্যাম্পাসে যাওয়ার সময় তিনি বলেছন, আমি ভালো আছি। আমি কখনও কোনো কিছুতে ভয় পাইনি এবং এখনও পাচ্ছি না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীকে সবার ভালোবাসতে হবে। তা হলেই পৃথিবীটা অনেক সুন্দর হবে। তার সুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সেলাই কাটা হয়েছে। আমার হাতে ও পিঠে এখনও স্টিচ লাগানো রয়েছে। সেগুলোর জন্য আবার আমাকে হাসপাতালে যেতে হবে। আমি এখন সুস্থ আছি।

জাফর ইকবালকে মানসিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো আছি। আমি এসব বিষয়ে কোনোদিন ভয় পাইনি আর এখনও পাচ্ছি না। যে মঞ্চে আমার ওপর হামলা হয়েছিল আজ আবার সেখানেই আমার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করব।

গত ৩ মার্চ সন্ধ্যায় জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল নামের এক দুষ্কৃতিকারী। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওইদিনই ঢাকা সিএমইচে হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...