Current date Sep 7, 2026
বিনোদন

মডেল-অভিনেত্রী সারিকা আবারও শিডিউল ফাঁসালেন

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী সারিকার বিরুদ্ধে শুটিং কিংবা শিডিউল ফাঁসানোর অভিযোগ আগে থেকেই ছিল। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক নির্মাতার শিডিউল ফাঁসিয়ে তিনি তাদের বিপাকে ফেলেছেন। সর্বশেষ গত বছর এপ্রিলে মানিকগঞ্জে রাঙাপরী মেহেদির বিজ্ঞাপনের শিডিউল ফাঁসান তিনি।

ঠিক এক বছরের মাথায় আবারও শিডিউল ফাঁসালেন সারিকা। গতকাল বুধবার ৩টার ফ্লাইটে এ অভিনেত্রীর নেপাল যাওয়ার কথা ছিল। উদ্দেশ্য ছিল নাটকের শুটিং। কিন্তু সময়মতো নির্মাতা ও অন্যান্য শিল্পী কলাকুশলী উপস্থিত হলেও এয়ারপোর্টে ছিলেন না সারিকা।

ওই সময় সারিকার সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সারিকার এমন অশিল্পী সুলভ আচরণে চরম বিপাকে পড়েন নির্মাতা আসাদুজ্জামান আসাদ। কারণ তিনি সারিকাকে নিয়ে নাটকের শুটিংয়ে নেপাল যাচ্ছিলেন। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত সারিকাকে ছাড়াই পুরো টিম নেপাল উড়াল দেয়।

এ প্রসঙ্গে নেপাল থেকে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি ইউনিটের অন্যদের নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। ৩টায় ফ্লাইট থাকলেও আমরা সেখানে সকাল ১০টা থেকে উপস্থিত ছিলাম। তখন সারিকার সঙ্গে আমার শেষ কথা হয়। তিনি যথাসময় আসবেন বলে জানিয়েছেন। কিন্তু সময় যত গড়িয়ে যায়, অপেক্ষার পালা শেষ হয় না। একপর্যায়ে আমরা যখন বোর্ডিং নিয়ে ইমিগ্রেশন পার হয়ে যাই, তখনও তার কোনো খবর নেই। ইউনিটের সবাই তাকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাকে তার পারিশ্রমিকের অগ্রিমসহ ভিসা-টিকিট সবই দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত সারিকাকে ছাড়াই আমরা নেপালে চলে যাই।’

নির্মাতার করা এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সারিকার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি মেসেজ পাঠালেও তিনি ছিলেন নিশ্চুপ, কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, নেপালে আসাদুজ্জামান আসাদের পাশাপাশি নির্মাতা দীপু হাজরাও গিয়েছেন একই ইউনিটের সঙ্গে। তাদের সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, জোভান, নাবিলা ইসলাম, তানভীর প্রমুখ। সেখানে ৮টি খণ্ডনাটক, টেলিফিল্ম ও একটি ৭ পর্বের ধারাবাহিক নাটকের শুটিং থাকছে বলে জানা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...