Current date Nov 3, 2026
বাংলাদেশ

মতিঝিলের মডার্ন ম্যানশন ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে ‘মডার্ন ম্যানশন’ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ভবনটির বিভিন্ন ফ্লোরে ফাটল দেখা দেওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বুধবার (৯ মার্চ) সকালে ভনটিতে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, রোববার (৬ মার্চ) ভবনটিতে ফাটলের প্রথম সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে। এরপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোকদের নিয়ে তিনদিন পরীক্ষা করা হয় ভবনটি।

এতে দেখা যায়, ১৫ তলা ভবনটির দোতলায় তিন এবং তিন তলার দুটি পিলারে ফাটল দেখা রয়েছে। ফাটলগুলো বেশ গভীর। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভবনটি বাণিজ্যিক কিংবা বসবাসের অযোগ্য। তাই এটিকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ বলা হয়েছে।

এ বিষয়ে মালিকপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালাচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর)...

Lead Newsবাংলাদেশ

তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব...