Current date Sep 15, 2026
বিশ্ব

মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ বাংলাদেশি। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজন।

গত মঙ্গলবার সকালে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে মদিনা থেকে ২০০ কিলোমিটার দূরে মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ৯ জনই ছিলেন ওমরা হজ্জ যাত্রী। এদের মধ্যে একই পরিবারের ৪ জন। আহতদের মদিনা কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক।

নিহতরা হলেন ঢাকার কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাসেদ (৬৫) এবং গোপালগঞ্জের আবুল বাশার (৬০)। আহতরা হলেন ঢাকার এস এম আবুল খায়ের (৪১), নবাবগঞ্জের নাজমুল (৩৯), মানিকগঞ্জের শফিউল আলম (৩৬), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোহাম্মদপুরের মোমতাহিন ইসলাম (১৮) এবং মোহাম্মদপুরের মোসতারা আক্তার(৪৩)।

ওমরাহ হজ পালন শেষে গত মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটা সৌদি এয়ারলাইনস করে দেশে যাওয়ার কথা ছিল তাদের।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...