Current date Oct 30, 2026
বিনোদন

মধুচক্র থেকে অভিনেত্রী সঙ্গীতা গ্রেফতার

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: টামিল টেলিভিশন অভিনেত্রী সঙ্গীতা বালানকে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ চেন্নাইয়ের পানায়ুরের একটি প্রাইভেট রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ৷ খবর কলকাতা২৪এর।

গ্রেফতারের পর পুলিশের তাৎক্ষণিক তদন্তের জেরে বেশ কয়েকজন স্বল্পবয়সী অভিনেত্রীকেও ওই রিসোর্ট থেকে উদ্ধার করা হয়েছে৷

গোপন সূত্রে খবর পেয়ে রিসোর্টটিতে হানা দেয় পুলিশ৷ সঙ্গীতার সঙ্গে এই ব্যবসায় জড়িত ছিল সুরেশ নামক এক ব্যক্তি৷ ঘটনাস্থল থেকে তাকেও গ্রেফতার করা হয়েছে৷

সঙ্গীতা বালান তামিল টেলিভিশনের জনপ্রিয়া মুখ৷ ‘বানি রানি’ ধারাবাহিকে তার অভিনয় বহু প্রশংসিত হয়েছিল৷

টেলিভিশন ছাডা়ও বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি৷ ১৯৯৬ সালে তামিল হরর ফিল্ম ‘কারুপ্পু রোজা’য় ডেবিউ করেন অভিনেত্রী৷ তারপর চলে আসেন ছোটপর্দায়৷

২০০৯ সালে ‘চেল্লামে’ ড্রামা সিরিজে ফিমেল গ্যাংস্টার হিসেবে তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয় দর্শক৷

এছাড়াও ‘অবল’ সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভনয় করেন সঙ্গীতা৷ তবে ‘বানি রানি’ হাত ধরে তিনি জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি৷

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...