Current date Sep 16, 2026
বাংলাদেশ

মধুপুরে ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

URL copied
Share URL copied

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মধুপুরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্দিনগর অঞ্চলের সাতনাইরাবাইদের অরণখোলা পুলিশ ফাঁড়ির একশ গজ দূরে আকাশমনির বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিহত মাসুদ রানা ফরিদ (৪০) উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মধুপুর থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

মাসুদ রানা ফরিদ উপজেলার কাকরাইদ গ্রামের মৃত শামসুল হক মন্ডলের ছেলে। তিনি অরণখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও অরণখোলা ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে মাসুদ রানা ফরিদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের থুতনির নিচে গুলির দাগ রয়েছে। অপর মাদক ব্যবসায়ীর হাতে তিনি নিহত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে মধুপুর থানা পুলিশ।

মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও অরণখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সরকার জানান, নিহত মাসুদ রানা ফরিদ (৪০) অরণখোলা ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন এবং অরণখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তবে তার বিরুদ্ধে মধুপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...