Current date Sep 6, 2026
বিনোদন

মধুবালাকে নিয়ে বায়োপিক

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : মধুবালার জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। আর সেটা নির্মাণ করবেন মধুবালার ঘনিষ্ঠ বন্ধুরাই। কিংবদন্তী অভিনেত্রী মধুবালার ছোট বোন মধুর ব্রিজ ভূষণ এ তথ্য জানিয়েছেন। তবে এ চলচ্চিত্রের আনুষ্ঠানিক বিবৃতি ও নেপথ্যে কারা থাকবেন তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূষণ বলেন, ‘মধুবালার সব শুভাকাঙ্ক্ষী এবং বলিউড ও অন্য কোথাও সংযুক্তি রয়েছে এমন ব্যক্তিদের প্রতি আমার বিনীত অনুরোধ, আমার অনুমতি ব্যতীত আমার বোনের জীবন নিয়ে যেন কোনো ছবি বা অন্যকিছু তৈরির চেষ্টা করা না হয়। সঠিক সময় এলে সংশ্লিষ্ট সমস্ত বিবরণ মধুবালার ভক্তরা জানতে পারবেন।’ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার পরামর্শই দিয়েছেন ভূষণ।

গতবছর দিল্লিতে মাদাম তুসো জাদুঘরে কিংবদন্তী মধুবালার মোমের মূর্তি উদ্বোধনের পর থেকেই ভূষণ তার বোনের বায়োপিক তৈরির কথা ভাবছিলেন। বিগত কয়েকবছরে বলিউডের অনেকেই মধুবালার বায়োপিক তৈরির অনুমতির জন্য ভূষণের কাছে তটস্থ হয়েছেন। কিন্তু ভূষণ বরাবরই অটল ছিলেন এ সিদ্ধান্তে যে, অবশ্যই তার বোনের জীবনীতে ন্যায়ের সুস্পষ্টটা থাকতে হবে। তাই সুন্দর ভঙ্গিতে চলচ্চিত্রটি তৈরি করতে হবে। তার মনে হলো, এটাই সবচেয়ে ভালো সময় মধুবালার জীবন সম্পর্কিত একটি আদর্শ বায়োপিক তৈরি করার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...