Current date Jul 7, 2026
বিশ্ব

মর্মান্তিক! সাবেক প্রেমিকার সঙ্গে লাইভ চ্যাটে বিষপান কি‌শোরের!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিষপান করার পর গ্লাস ভরা বিষের ছবি প্রেমিকাকে পাঠিয়ে প্রেমিক বলছে, ‘খুব কষ্ট হচ্ছে’। অপর দিক থেকে লাইভ চ্যাটে মেসেজ আসছে ‘তুই মরে যা’।

না, চিত্রনাট্য নয়। মর্মান্তিক এই ঘটনাটি বাস্তবেরই। অন্তত প্রাথমিক অভিযোগ তেমনই। আর এই নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পাণ্ডাপাড়া এলাকা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক প্রেমিকা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ছেলেটি ও মেয়েটি জলপাইগুড়ি পাণ্ডাপাড়া এলাকায় পাশাপাশি দুই গলির বাসিন্দা। চার বছর ধরে চলছিল ভালোবাসার সম্পর্ক। মাস কয়েক আগে ছাড়াছাড়ি হয়ে যায়। ৬ জুলাই দুপুরে আঠারো বছরের সৌপ্তিক মণ্ডল ঘটিয়ে ফেলে এই মর্মান্তিক কাণ্ড। এরপর তাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে শিলিগুড়ির এক নার্সিংহোম ও পরে নয়াদিল্লি। তাতেও শেষরক্ষা হয়নি। ১৬ জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়ে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সৌপ্তিক।

সৌপ্তিকের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মেয়েটি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করলে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তদন্ত চালাচ্ছে পুলিশ।

অভিযুক্ত নাবালিকার বক্তব্য, তার সঙ্গে সৌপ্তিকের আগে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু ১৩ ফেব্রুয়ারির পর থেকে আর ছিল না। মেসেজের পর মেসেজে সৌপ্তিক তাকে উত্যক্ত করলে সে হয়তো একটা-দুটো উত্তর দিত। মৃত্যু খুব দুঃখের, কিন্তু এই ঘটনার জন্য সে দায়ী নয় বলেই দাবি অভিযুক্ত কিশোরীর।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...