Current date Sep 14, 2026
বাংলাদেশ

মসজিদে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছে মুকসুদপুর থানা পুলিশ

URL copied
Share URL copied

 

মেহের মামুন গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন মসজিদে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছে মুকসুদপুর থানা পুলিশ। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের খুৎবার আগে জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মুকসুদপুর পৌর সভার চন্ডিবর্দী সদর জামে মসজিদে আলোচনা করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, মুকসুদপুর থানা জামে মসজিদে মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমমান, খান্দারপাড়া জামে মসজিদে এ এস আই শহিদুল ইসলাম, বহুগ্রাম বাজার জামে মসজিদে এস আই মুক্তার হোসেন, বোয়ালিয়া বাজার জামে মসজিদে এ এস আই আবুল হাসান, ঘুনসী জামে মসজিদে এস আই আলমগীর, উজানী সদর জামে মসজিদে এস আই কামরুল ইসলাম, ননীক্ষীর বাজার জামে মসজিদে এ এস আই দিদারুল আলম, জলিরপাড় স্কুল বাজার জামে মসজিদে এ এস আই মনিরুজ্জামান প্রমুখ। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনাক্রমে ও ঢাকার ডি আই জি স্যারের নির্দেশনাক্রমে পবিত্র জুম্মার দিনে খুৎবার আগে মসজিদে আগত মুসল্লিদের সাথে এবং দেশের জনগণকে সচেতন করতে সমসাময়িক বিষয় যেমন জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। গত দুই সপ্তাহ ধরে এই আলোচনা করে আসছি। আমাদের এই কার্যত্রম অব্যাহত থাকবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...