Current date Sep 6, 2026
রাজনীতি

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত 

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি সাবেক মহাসচিব এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২ ডিসেম্বর) রংপুর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়ন স্থগিত করা হয়।

জানা গেছে, মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। আজ বিকেল ৪টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা।

এবারের সংসদ নির্বাচনে ২৮৯ আসনে দলীয় প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু এসব আসনে মনোনয়ন পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করেন। আর সেই তালিকায় রাঙ্গার নাম পাওয়া যায়নি।

অর্থাৎ মসিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাপা।

রাঙ্গাকে মনোনয়ন না দেওয়ার ব্যাখ্যায় চুন্নু বলেন, তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এজন্য তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

তবে রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাঙ্গা। সেখানে লাঙ্গল প্রতীকে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...